হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ড্যান ড্রিসকলের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডাম টেল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প টেলের নিয়োগের কথা জানান।

তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডাম টেল ‘অবিলম্বে’ ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন।

এর আগে গত মঙ্গলবার সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে তার মতবিরোধ চলছিল।

ড্রিসকলের পদত্যাগের পর তার ভূমিকার প্রশংসা করে বিবৃতি দেন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।

আনা কেলির ভাষ্য, ড্রিসকল ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায়ও সহায়তা করেছেন।

সূত্র: ফক্স নিউজ

এএম

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’, যা বলছেন বিশ্লেষকরা

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

বিশ্বজুড়ে বন্ধ অনেক ওয়েবসাইট, নেপথ্যে কী

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

এল নিনোর প্রভাবে পেরুতে দাবানল, ১২ জনের মৃত্যু