হোম > বিশ্ব

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সৌদি দাবিকে ‘নির্জলা মিথ্যাচার’ বললেন হুথিরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, পবিত্র নগরীটির দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তারা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালাননি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’

তবে সৌদি আরবের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার যে দাবি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’—নেহার বক্তব্যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র দেখছে বিজেপি

বিনামূল্যে শিশু পরিচর্যা কর্মসূচি চালু করতে কর বাড়ানোর পক্ষে মামদানি ও মেনিন

সিইসি ও যন্তর মন্তর ইস্যুতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নোটিস

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক