হোম > বিশ্ব

পাক-আফগান সংকট সমাধানে ইসলামাবাদ সফরে যাচ্ছেন তুর্কি প্রতিনিধিরা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংকট নিরসনে আলোচনা করতে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবে তুরস্কের একটি প্রতিনিধি দল। আজারবাইজান থেকে ফেরার সময় সাংবাদিকদের একথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এই প্রতিনিধি দলে থাকবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবশেষ আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ৬ নভেম্বর শুরু হওয়া ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তানি যে প্রতিনিধি দল ইস্তানবুল গিয়েছিল, তারা ফিরে এসেছে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ‘দায়িত্বহীন আচরণের’ অভিযোগ তুলেছে তালেবান।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে পর, ১৯ অক্টোবর কাতারে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে দৃঢ় করার লক্ষ্যে তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে।

ইসলামাবাদ প্রথমবারের মতো স্বীকার করেছে যে তৃতীয় দফা আলোচনা শুক্রবার শেষ হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান সরকার প্রথম দফায় দেয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

অন্যদিকে, আফগান সরকার বলেছে, আলোচনার ব্যর্থতা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে।

আর আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলেও সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। তবে দেশটি বলেছে, তাদের মূল নিরাপত্তা উদ্বেগ-আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ সবার আগে সমাধান করতে হবে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র