হোম > বিশ্ব

প্রাথমিক বিদ্যালয়ে হামলার জবাব দিবে ইরানের জনগণ: আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার সকালে চালানো এই হামলায় ইরানের বালিকাদের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী মারা যায়। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা ’উত্তরহীন থাকবে না।’ খবর আলজাজিরা

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানানো হয়েছে, ওই হামলায় ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

আরাগচি সামাজিক যোগাযোগ এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি ছিল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। দিনের আলোতে এর ওপর বোমা ফেলা হয়, যখন ভবনটি শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ ছিল।’

আরাগচি আরো বলেন, নিহতরা সবাই ‘নির্দোষ শিশু। তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে।’

এরপর আরাগচি লিখেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না।

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প