হোম > বিশ্ব

কাশ্মির সীমান্তের এলওসিতে ঈদ উদ্‌যাপন করলেন পাক সেনাপ্রধান

মোহাম্মদ শামসুদ্দীন

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বিরোধপূর্ণ কাশ্মির সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাক সৈন্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন।

আসিম মুনির ঈদুল আজহার দিনে সৈন্যদের সঙ্গে ঈদ জামাতে শরিক হন। তিনি ঈদ উদ্‌যাপনের সময় সেনাবাহিনীর স্থাপনাগুলো পর্যবেক্ষণে গিয়েছিলেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে। সীমান্তে পৌঁছানোর পর সেনাপ্রধানকে রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার স্বাগত জানান।

তিনি পাক সৈন্যদের ত্যাগ এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেছেন। তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন, 'পেহেলগামের সন্ত্রাসী হামলার' পরবর্তী ভারতীয় আক্রমণের যথোপযুক্ত জবাব দেওয়া হয়েছে। পাক সেনাপ্রধান কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

জেনারেল মুনির সম্মুখ সৈন্য ও কর্মকর্তাদের বলেন, প্রিয়জনদের থেকে দূরে ঈদ উদ্‌যাপন করা জাতির প্রতি গভীর প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ঈদুল আজহার নামাজ শেষে দোয়ায় পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে এবং দেশের জন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রথমবার সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করল ভারত

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল লেবানন

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত

পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল মমতা

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ১৭ সন্ত্রাসী নিহত

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল কাতার