হোম > বিশ্ব

ব্রাজিলে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০ এর প্রধান ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নে আগুন ছড়িয়ে পড়ে। পরে দ্রুত সেখান থেকে বের হয়ে যান প্রতিনিধিরা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক আলোচনা স্থগিত রয়েছে। খবর বিবিসির।

জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, ছয় মিনিট পর আগুন নেভানো হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা শেষ মুহূর্তে ভেন্যুটিতে আগুন লাগে। আলোচনা এখনো বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে, তা এখনো অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা।

তবে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কীভাবে অগ্রগতি অর্জন করা যায় সে বিষয়ে প্রায় ২০০টি দেশ একমত হওয়ার চেষ্টা করছে।

আরএ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি