হোম > বিশ্ব

হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে বৃহত্তর সামরিক অভিযানে ইসরাইল যোগ দিতে পারে বলে দাবি করেছে লেবাননের সংবাদপত্র আল আখবার। মার্কিন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব উপদ্বীপের দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এদিকে পশ্চিম ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা এবং বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত অঞ্চলগুলোতে তাদের নিয়ন্ত্রণ নিয়ে ইসরাইলের উদ্বেগ বাড়ছে। এক ইসরাইলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, বাব আল-মান্দেব হুথিদের নিয়ন্ত্রণে গেলে পরিস্থিতি হরমুজ প্রণালির চেয়েও বিপজ্জনক হতে পারে।

ইসরাইল হুথিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে এইলাত এলাকায় আইডিএফ বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে, যেখানে হুথি ও ইরানপন্থি মিলিশিয়াদের সমুদ্র, আকাশ ও স্থলপথে হামলার পরিস্থিতি অনুশীলন করা হয়।

সূত্র: জেরুজালেম পোস্ট

আরএ

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট

হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান

একাকীত্বকে ঘিরে চীনের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

চিকিৎসকের সহায়তায় মৃত্যু বৈধ করার প্রস্তাব নাকচ করল ব্রিটিশ পার্লামেন্ট

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র: বাঘাই

চলন্ত বাংকার-উড়ন্ত দুর্গ, ব্রিকসে পুতিনের সুরক্ষায় যত আয়োজন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫ লাখের বেশি সেনা নিহত