হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সর্বাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন

আতিকুর রহমান নগরী

সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্য থেকে তাদের নতুন নৌযান ভাসিয়ে এনেছে যা রাজ্যের তুওয়াইক প্রকল্পের অধীনে নির্মিত চারটি বহু-মিশন যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এই সপ্তাহে সৌদি আরব তাদের সর্বশেষ নৌযান ‘হিজ ম্যাজেস্টি কিং সৌদ’ জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামিয়েছে। এটি সৌদি আরবের তুয়াইক প্রকল্পের আওতায় নির্মিত চারটি বহুমুখী যুদ্ধজাহাজের প্রথমটি।

আল আরাবিয়া এক প্ররতিবেদনে জানায় রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসের (আরএসএনএফ) জন্য নির্মিত এই জাহাজটি সৌদি আরবের নৌবহর আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ। উন্নত প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর সামরিক প্রস্তুতির মাধ্যমে নৌবাহিনীকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তুয়াইক প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের সামুদ্রিক হুমকি মোকাবিলায় একটি দ্রুতগামী ও আধুনিক নৌবাহিনী গড়ে তুলতে চায় রিয়াদ।

জাহাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি নৌবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ঘুরাইবি, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া জাহাজ নির্মাণে যুক্ত প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও ফিনকান্তিয়েরির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লে. জেনারেল আল-ঘুরাইবি বলেন, সৌদি নৌবাহিনী দেশটির নেতৃত্বের কাছ থেকে “অসীম সমর্থন” পেয়ে আসছে। তার মতে, তুয়াইক প্রকল্প সৌদি নৌবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের কৌশলগত স্বার্থ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, এসব যুদ্ধজাহাজ আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচের বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম হবে এবং বহুমুখী সামরিক অভিযানে ব্যবহার করা যাবে।

এদিকে আলাদাভাবে সৌদি নৌবাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডলের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স