হোম > বিশ্ব

বাংলাদেশের সঙ্গে উত্তেজনার মধ্যে বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন থেকে বঙ্গোপসাগরে একটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারত এই পরীক্ষা চালাল।

গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম উপকূলের বঙ্গোপসাগরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে-৪ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। খবর এনডিটিভির।

ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কে-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়েছিল। এর ফলে ভারত স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশে পরিণত হলো।

ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের পর এটিই ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কে-৪ ক্ষেপণাস্ত্র আড়াই টন ওজনের পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছে।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র