হোম > বিশ্ব

তাইওয়ানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

তাইওয়ানে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুক্তরাষ্ট্র নির্মিত চতুর্থ প্রজন্মের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার তাইওয়ানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এক আসনের বিমানটি উড্ডয়ন করে। বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হুয়ালিয়েন কাউন্টির ফেংবিন টাউনশিপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পূর্বে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট আগেই নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই অনুসন্ধান অভিযান শুরু হয়।

মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী চো জং-তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানের সঙ্গে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা। সম্প্রতি ৬৬টি মার্কিন ইফ-১৬ভি অর্ডার করেছে, যা তাইওয়ানের পুরোনো এফ-১৬ এ/বি জেটের আপগ্রেড সংস্করণ। ২০২৩ সালে ১৪১টি পুরোনো এফ-১৬এসকে, ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয়।

নেপালে লাফিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি