রাশিয়া ও উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বুধবার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এমন অভিযোগ করেন। তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন বেইজিংয়ে চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন বিশ্ব নেতারা। খবর বিবিসির।
নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানান। কারণ আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
চীন, রাশিয়া ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা বিশ্ব মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ, এমন ধারণা এরআগে প্রত্যাখান করেন ট্রাম্প।
সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনকে ব্যাপক সমর্থন দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, ‘চীনের বিজয় ও গৌরবের জন্য অনেক মার্কিনি মারা গেছেন। আমি আশা করি তাদের সাহসিকতা ও ত্যাগের জন্য তারা যথাযথভাবে সম্মানিত এবং স্মরণীয় হবে!’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি মহা আড়ম্বরে উদযাপন করছে চীন। এ উপলক্ষে বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শন করেছে দেশটি। এতে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনসহ ২৬টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা।
এই সামরিক প্যারেডের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা আছে বেজিংয়ের।
আরএ