হোম > বিশ্ব

ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ফ্রান্সে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু।

সোমবার ফরাসি পার্লামেন্টে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে বাইরুর বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সাংসদ। ভোট থেকে বিরত ছিলেন আরও ২৫ জন।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনা পাস করাতে সমর্থন আদায়ের জন্য আস্থা ভোটের উদ্যোগ নেন বাইরু। কিন্তু সেটিই শেষ পর্যন্ত তার সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ালো।

ভোটে পরাজয়ের কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে তাকে। আস্থা ভোটে হেরে পুরো মন্ত্রিসভাকেই বিদায় নিতে হচ্ছে।

ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার ক্ষমতা নেই। খরচ বাড়বে, ঋণের বোঝা আরও ভারি হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’

বাইরুর বিদায়ে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নতুন করে চাপের মুখে পড়েছেন। দুই বছরেরও কম সময়ে এখন পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করতে হবে তাকে।

সূত্র : বিবিসি

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর