হোম > বিশ্ব

নিরাপদে থাকতে চাইলে মধ্যপ্রাচ্য ছেড়ে যাও: যুক্তরাষ্ট্রকে আরাগচির হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাও’।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

আরাগচি বলেন, ‘পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।’

এর আগে, ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, সিরিক, মিনাব এবং জাস্কে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়। এরপর বন্দর আব্বাস, কেশম ও সিরিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা