হোম > বিশ্ব

এবার মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবার একই অঞ্চলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা সাখারভ সরকার। এরইমধ্যে শনিবার মন্দির স্থাপনের জন্য ভূমি পূজা ও শিলা প্রতিষ্ঠা করেছেন তিনি। খবর এনডিটিভির।

বিজেপি নেতা সাখারভ সরকার বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম— ৬ ডিসেম্বর আমরা রাম মন্দির নির্মাণের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা করব। বহরমপুরে অযোদ্ধার রাম লালা মন্দিরের আদলে একটি মন্দির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে শিলা প্রতিষ্ঠা করেছি। বহরমপুরে যে মন্দিরটি হবে তা অনেক বড় হবে, পাশাপাশি সেখানে হাসপাতাল ও স্কুলও থাকবে।’

এর আগে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ধর্মীয় স্থাপনা নির্মাণের সাংবিধানিক অধিকার তুলে ধরে বলেন, তিনি কোনও অসাংবিধানিক কাজ করছেন না। তার ভাষায়, ‘যেভাবে কেউ মন্দির বা চার্চ বানাতে পারে, আমিও মসজিদ বানাতে পারি।’

ভারতের সংবিধানের ২৬ অনুচ্ছেদের (ক) দফা অনুযায়ী, জনশৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও জনস্বাস্থ্যের শর্তে যে কোনও ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার মৌলিক অধিকার রাখে।

মুর্শিদাবাদে সমাবেশে কবির বলেন, ‘আমি অসাংবিধানিক কিছুই করছি না। কেউ মন্দির বানাতে পারে, কেউ চার্চও বানাতে পারে, আমি মসজিদ বানাব। বলা হচ্ছে যে আমরা বাবরি মসজিদ বানাতে পারব না। কোথায় লেখা আছে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে হিন্দুরা বাবরি মসজিদ ভেঙেছিল। হিন্দুদের অনুভূতি বিবেচনায় সেখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এখন আবার দেখি সাগরদিঘিতে কেউ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। কিন্তু সংবিধান আমাদেরও মসজিদ বানানোর অধিকার দিয়েছে।’

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করার পর হুমায়ুন কবির বলেন, তিনি সম্ভবত আগামী ২২ ডিসেম্বর নিজের নতুন দল গঠনের কথা ঘোষণা করতে পারেন।

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ