হোম > বিশ্ব

উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

আমেরিকার সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাদক পাচার রোধে উপকূলে আমেরিকার যুদ্ধজাহাজ পাঠানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশটির ক্যারিবিয়ান উপকূলে ড্রোন মোতায়েন এবং নৌ-টহলের ঘোষণা দেন। তিনি আরো বলেন, আঞ্চলিক জলসীমার উত্তর দিকে আরো বৃহত্তর জাহাজ মোতায়েন করা হবে।

গত সপ্তাহে আমেরিকা ভেনেজুয়েলার উপকূলে তিনটি যুদ্ধজাহাজের একটি উভচর স্কোয়াড্রন মোতায়েন করে। যেটাকে ল্যাটিন আমেরিকার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করেছে ওয়াশিংটন।

সোমবার সংবাদমাধ্যমগুলো জানায়, আমেরিকার গাইডেড মিসাইল ক্রুজার এবং পরমাণু-চালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন- এ দুই জাহাজ ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এই বহরে রয়েছে প্রায় চার হাজার ৫০০ ইউএস সেনা, যার মধ্যে রয়েছেন দুই হাজার ২০০ মেরিন সদস্য।

গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচার এবং মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এর পরই এই অভিযান শুরু করে আমেরিকার নৌবাহিনী।

সম্প্রতি ওয়াশিংটন মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাদুরোকে ধরতে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ২৫ মিলিয়ন ডলার থেকে ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।

আল-জাজিরার সাংবাদিকদের ডিভাইসে নজরদারির সফটওয়্যার বসিয়েছে ইসরাইলি প্রতিষ্ঠান

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় নিহত ৫, আহত ১৬

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র