হোম > বিশ্ব

চীনের প্রেসিডেন্টের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের নিউজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন।

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার প্রেসি টিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করবেন বলে কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, চীনের তিয়ানজিন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

এরআগে রোববার মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইরান। যেখানে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য সমৃদ্ধকরণ চুক্তিতে সম্মত হওয়ার জন্য অনুরোধ করেছেন। এ প্রতিবেদনকে মানহানিকর বলে বর্ণনা করেছে ইরান।

আরএ

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্যগ্রহণ বাতিল

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ কোনো পাহারা মিশন নয়, স্রেফ পথপ্রদর্শক

মমতার পরাজয় কেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি

ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে ইউরোপ: ন্যাটো প্রধান

ফিলিপাইনে ৬.০ মাত্রার ভূমিকম্প

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা

আসামে বিধানসভা নির্বাচনেও এগিয়ে বিজেপি

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের

বিজেপির কলকাতা কার্যালয়ে উৎসব শুরু

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প