হোম > বিশ্ব

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত তার দেশ। তবে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় জোটের নেতৃত্বে সেনা পাঠানোর কথা জানান তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন জেডডিএফকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জার্মান সশস্ত্র বাহিনী এই ধরনের মিশনে অংশগ্রহণ করবে কিনা, এমন প্রশ্নে মের্জ বলেন, ‘কোয়ালিশন অব দ্য উইলিংয়ে’ অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কেবল ইউরোপীয় দেশই নয়, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশও এতে অন্তর্ভুক্ত রয়েছে। যদি কখনো এমনটি হয়, তাহলে রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত হবে।’

রোববার ও সোমবার বার্লিনে ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দিনের আলোচনার পর, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউরোপের নেতৃত্বে ‘ইউক্রেনের জন্য বহুজাতিক বাহিনী’ গঠনের পক্ষে অবস্থান নেয়। ইউরোপীয় নেতৃত্বাধীন এবং মার্কিন সমর্থিত এই বাহিনী ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সমর্থন করতে এবং আকাশসীমা ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।

এরআগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে মের্জ বলেন, ‘পুতিন অনেক বিষয়ে না বললেও, পরবর্তীতে তাকে সম্মতি দিতে হয়।’

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স