হোম > বিশ্ব

ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব, নতুবা আমাদের গতবারের মতো খুব কঠিন কিছু করতে হবে।’ আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘এবারের আলোচনা খুবই ভিন্ন। ইরান খুব মরিয়াভাবে একটি চুক্তি করতে চায়।’

তবে তেহরান বলে আসছে, তারা কেবল তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস ও চ্যানেল ১২। অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি নৌবহর সেখানে যাচ্ছে, আরেকটি পাঠানো হতে পারে’।

গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তিনি আশা করছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে তিনি তেহরানের ‘রেড লাইন’ বা আপসহীন অবস্থানগুলো পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

দিল্লিতে ধরপাকড়, মোদি সরকারকে স্বৈরাচার বললেন প্রিয়াঙ্কা গান্ধী

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন

যেখানে বাধা দেবে, সেখানেই হবে যন্তর মন্তর: সিজেপি নেতা

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে