হোম > বিশ্ব

কানাডায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় কয়েকজন হতাহত

স্টাফ রিপোর্টার

কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ভ্যাঙ্কুভারেরে এ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৪ টায়)। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী সিটিভি নিউজকে বলেছেন, তিনি উৎসব এলাকায় একটি কালো গাড়িকে অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখেন। এরপর গাড়িটি গতি নিয়েই ভিড়ে ঢুকে পড়ে।

ভ্যানকুভারের মেয়র কেন সিম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলেছেন, আজকের লাপু লাপু ডে ইভেন্টের ভয়াবহ ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে শোকাহত। এটি এক অবিশ্বাস্য কঠিন সময়। আমরা ক্ষতিগ্রস্তদের গভীর সমবেনা জানাই এবং ভ্যানকুভারের ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি।

লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়। দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র