হোম > বিশ্ব

পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হলো জেড-১০এমই হেলিকপ্টার

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আক্রমণাত্মক জেড-১০এমই হেলিকপ্টার। শনিবার দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সমন্বিত যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া’ জোরদার করার জন্য এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দেশটির আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল অসীম মুনির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পরে মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে নতুন অন্তর্ভুক্ত জেড-১০এমই হেলিকপ্টার এর অগ্নিশক্তি প্রদর্শন প্রত্যক্ষ করেন।

সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং উল্লেখ করেছে, ‘এই শক্তিশালী যুদ্ধবিমানগুলোর অন্তর্ভুক্তি আর্মি এভিয়েশনের আধুনিকীকরণে একটি বড় অগ্রগতির চিহ্ন, যা এর সমন্বিত যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক প্রভাব রাখার ক্ষমতাকে শক্তিশালী করে।’

উন্নত রাডার সিস্টেম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দিয়ে সজ্জিত, জেড-১০ এমই বিভিন্ন আকাশ ও স্থল হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম বলেও জানানো হয়।

এছাড়া মুজাফফরগড় ফায়ারিং রেঞ্জে সৈন্যদের সাথে মতবিনিময়কালে, অসীম মুনির তাদের ব্যতিক্রমী মনোবল, পেশাদারিত্ব এবং যুদ্ধ দক্ষতার প্রশংসা করেন।

এছাড়া তিনি সম্মিলিত অস্ত্র কৌশলের সফল প্রদর্শনের প্রশংসা করেন, যা যুদ্ধের ক্রমবর্ধমান সাফল্যের জন্য সেনাবাহিনীর দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান