হোম > বিশ্ব

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের সাজার খবর

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। টিউলিপের সাজার খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তাকে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, লন্ডনে বসবাসকারী এবং অভিযোগ প্রত্যাখ্যানকারী টিউলিপের সাজা ভোগ করার সম্ভাবনা কম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে বাংলাদেশের একটি আদালত ব্রিটিশ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। টিউলিপ আদালতে উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আদালত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

আরেক বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা ও তার ভাগ্নী ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

বরাদ্দে জালিয়াতির অভিযোগে সোমবার বাংলাদেশের রাজধানীর একটি আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার ভাগ্নি, ব্রিটিশ লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো