হোম > বিশ্ব

রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে ইউরোপের পরাজয় নিশ্চিত: পুতিন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যদি তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে তাদের নিশ্চিত পরাজয় হবে। তিনি বলেন, ইউরোপের এমন পরাজয় হবে যে, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার মতো কেউ থাকবে না। খবর আল আরাবিয়ার।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো রাশিয়ার গণমাধ্যমে বলেছিলেন, ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধ চায় না। তবে যদি ইউরোপ যুদ্ধ করতে চায়, তাহলে প্রস্তুত রাশিয়া।

তিনি বলেন, ‘যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় এবং তা শুরু করে, তাহলে এটি এত দ্রুত শেষ হবে যে ইউরোপে আলোচনা করার মতো কেউ থাকবে না।’

পুতিন আরো বলেন, ‘যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা এখনই প্রস্তুত।’

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি এ হুমকি দেন।

পুতিন বলেন, ‘সবচেয়ে ভালো সমাধান হল ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা, তাহলে ইউক্রেনের জলদস্যুতা বন্ধ হবে।’

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন