হোম > বিশ্ব

সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার আয়োজকেরা জানিয়েছেন, বর্তমানে শুধু একটি নৌযান এখনো ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা করছে। তবে, সেই নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মূল বহরের।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আয়োজকদের ওয়েবসাইটের ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামে একটি নৌকা এখনো যাত্রা করছে।

উল্লেখ্য, ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েল নৌ অবরোধ জারি রেখেছে। এরপর বহুবার সমুদ্রপথে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা হয়েছে। ২০১০ সালে ছয়টি নৌকা নিয়ে যাওয়া ফ্লোটিলায় ইসরায়েলি সেনারা হামলা করলে ৯ কর্মী নিহত হন। তখন ওই নৌবহরে ৫০টি দেশের ৭০০ প্রো-ফিলিস্তিনি কর্মী ছিলেন।

চলতি বছরের জুনেও গাজায় পৌঁছানোর চেষ্টা করেন গ্রেটা থুনবার্গ। তখন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের প্রো-ফিলিস্তিনি সংগঠনের একটি ছোট নৌকা থেকে তাকে ও আরো ১১ জনকে আটক করে ইসরাইল নৌবাহিনী।

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানের নেতাদের ‘খুঁজে খুঁজে নির্মূল করা’ অব্যাহত রাখবে ইসরাইল

লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের যা বলছে ইরানি গণমাধ্যম

হরমুজ নিয়ে অন্যান্য দেশ আগ্রহী নয়: ট্রাম্প

তেল অবরোধে অন্ধকারে কিউবা, দখলের হুমকি ট্রাম্পের

প্রতিরক্ষা চুক্তি করছে যুক্তরাজ্য–ইউক্রেন

মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও বাসিজ ফোর্সের প্রধান নিহত, দাবি ইসরাইলের

তেহরানে মার্কিন–ইসরাইলি হামলায় ১৮ দিনে ক্ষতিগ্রস্ত ১২ হাজার ভবন