হোম > বিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৫৩ জন নিহত

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলির বাহিনীর উন্মত্ততা থামছেই না। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এতে গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।

১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৮ এপ্রিল এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

আল-জাজিরা জানায়, গতকাল গাজাজুড়ে ইসরায়েলিদের নারকীয় হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। আজ (২৮ এপ্রিল) ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ২৪৩ জনে পৌঁছেছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আক্রমণে আহত আরো ১১৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এতে এযাবৎ আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা সেখানে যেতে পারেননি।

প্রসঙ্গত, ইসরায়েলের বর্বর এসব হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা পড়ার পর আইআইটি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮ জনকে মালদায় এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

ইস্তাম্বুলে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

বাব আল-মান্দেব নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে সৌদির নেতৃত্বাধীন জোট এমএমডিসি

হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ফেরার প্রচেষ্টা চলছে: ইরান