হোম > বিশ্ব

জম্মু ও কাশ্মীরে তুষারধসে নিহত ৭

আমার দেশ অনলাইন

ভারতের জম্মু ও কাশ্মীরে তুষারধসে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। শুক্রবার শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়কে একাধিক তুষারধস হয়।

শুক্রবার বিকেলে জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পরপর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ সময়েই ঘটে আহত ও নিহতের ঘটনা।

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোজিলা পাসে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনাও জানিয়েছেন তিনি।

সূত্র: গ্রেটার কাশ্মীর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি