হোম > বিশ্ব

বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ: জলাবদ্ধতা ও ফ্লাইট চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় ফের ভারী বৃষ্টির কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে শহরের বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে, গাছ উপড়ে পড়েছে এবং মানুষজন দুর্ভোগে পড়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, দিল্লি ও আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। রাস্তায় পানি জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, দিল্লির মতিবাগ, মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর আশপাশে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা গেছে।

এনডিটিভি জানায়, বৃষ্টির মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে।

https://www.ndtv.com/india-news/disrupted-flight-ops-severe-waterlogging-as-delhi-receives-heavy-rains-8500764

প্রায় দুই ঘণ্টা পর সংস্থাটি জানায়, ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে।

দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লি ও আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল।

‘নাউকাস্ট’ পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বজ্রঝড়সহ বৃষ্টি রাজধানীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়ের প্রভাবে ঘন ঘন বজ্রপাত, ঘণ্টায় ৪০-৬০ কিমি বা তারও বেশি গতিতে ধুলোর ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত