হোম > বিশ্ব

বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরুর নির্দেশ

অভ্যুত্থানের ষড়যন্ত্র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস মঙ্গলবার এ রায় দেন। আদালত মামলার সব কার্যক্রম শেষ করে রায়কে চূড়ান্ত হিসেবে ঘোষণা করে। রায়ে বলা হয়, আপিলের আর কোনো সুযোগ নেই। খবর বিবিসির।

তিনি রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশ জেল সেলে তার সাজা ভোগ করতে শুরু করবেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি বিবেচনা করে তাকে শনিবার থেকে সেখানে আটক রাখা হয়েছে। পৃথক একটি মামলায় গৃহবন্দী থাকাকালে তিনি তার ‘অ্যাংকল মনিটর’ নষ্ট করেন-এ অভিযোগে পুলিশ তাকে আটক করে।

৭০ বছর বয়সী বলসোনারো ২০২২ সালের নির্বাচনে তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান। লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে।

তবে তার ষড়যন্ত্র সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডারদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। ২০২৩ সালের ৮ জানুয়ারি, হাজার হাজার বলসোনারো সমর্থক ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে হামলা চালায়। এসময় নিরাপত্তা বাহিনী প্রায় এক হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করে।

পরে গত সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেয়া হয় বলসোনারোকে।

২০১৯ সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। বিভাজনমূলক রাজনীতির মাধ্যমে তিনি দেশকে দুভাগে ভাগ করে ফেলেছিলেন।

আরএ

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড