হোম > বিশ্ব

বলিভিয়ায় বন্যায় ৭ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণে বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজন মারা গেছেন। এছাড়া এখনো নিখোঁজ আছেন অন্তত ২০ জন। বাস্তুচ্যুত হয়েছে শত শত পরিবার।

সোমবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে সান্তা ক্রুজ বিভাগের পাইরাই নদীর পানি উপচে পড়ে দুকূল প্লাবিত হয়। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এল টর্নোসহ আশেপাশের শহরগুলোতে বন্যা দেখা দেয়।

বন্যায় সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, আর শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।

বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, সেইসঙ্গে বহু গাছপালা তছনছ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০ পরিবার।

এরইমধ্যে বন্যার ভয়াবহতা বিবেচনা করে, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ