হোম > বিশ্ব

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বৃহস্পতিবার ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের সংবাদে এসেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩১.৬ কিলোমিটার। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় কিছুক্ষণের জন্য ভবন কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতে এখানে শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এছাড়াও ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা