হোম > বিশ্ব

মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা ‘কাপুরুষোচিত অপহরণ’

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: আল জাজিরা

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি মাদুরোকে অপহরণের পদক্ষেপকে ‘কাপুরুষোচিত অপহরণ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষীকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলার কয়েকজন সেনা এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে লোপেজ সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানান। সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।

ডেলজি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার গভীর রাতে মার্কিন বাহিনী কারাকাস ও এর আশপাশের এলাকায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার কয়েকটি মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

আরএ/এসআই

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ