হোম > বিশ্ব

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেন তিনি। একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি।

তার শপথ নেয়ার মধ্য দিয়ে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়- প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মামদানি।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ নেয়ার পর মামদানি বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য।’

পরে আরো আনুষ্ঠানিকভাবে অনেক বড় আয়োজনে শহরের সিটি হলে স্থানীয় সময় দুপুর ১টায় আবারো শপথ নেবেন মামদানি। শপথ পড়াবেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

সাবওয়ে স্টেশনটি যুক্তরাষ্ট্রের ‘সোনালী যুগে’ তৈরি করা হয়েছিল। ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানটিকে বেছে নেয়া হয়।

এরআগে মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেয়ার মতো বড় কিছু গড়ে দিত।

তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নীচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা উচিত নয়, সেজন্যই এখানে এ আয়োজন।’

এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি।

আরএ/এসআই

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী