হোম > বিশ্ব

আব্রাহাম চুক্তিতে যোগ তবে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি অবস্থান অপরিবর্তিত কাজাখস্তানের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবে কাজাখস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ আন্তর্জাতিক শান্তি ও আস্থা ফোরামে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

টোকায়েভ জানান, এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে একটি অর্থবহ অবদান রাখা। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের ইসরাইল–ফিলিস্তিন সংকটের সমাধান হিসেবে, একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি কাজাখস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

কাজাখস্তান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে এবং ১৯৯২ সালে দেশটিকে স্বীকৃতি দেয়। গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে দেশটি।

উল্লেখ্য, আব্রাহাম চুক্তি যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ইসরাইল ও কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা হয়। কাজাখস্তানের আগে বাহরাইন, মরক্কো, সুদান ও সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিতে যোগ দেয়।
সূত্র: আনাদোলু এজেন্সি

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা