হোম > বিশ্ব

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেস

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আজ একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ৩৩ বছর আগে এই দিনেই ধ্বংস করা হয় অযোধ্যার বাবরি মসজিদ। খবর দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের।

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেজিনগর এবং বেলডাঙ্গায় আরএএফ কন্টিনজেন্ট এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরআগে, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বন্ধের আবেদনের ওপর কলকাতা হাইকোর্টে শুনানি হয় এবং আদালত হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের ওপর ন্যস্ত করে। বেঞ্চ রাজ্যকে বেলডাঙ্গা এবং আশেপাশের এলাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। এরফলে ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাধা নেই।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, শনিবার রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত