হোম > বিশ্ব

আপস করবেন না ইমরান খান, প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করবেন

ব্রিটিশ মিডিয়াকে ইমরান খানের ছেলে

আমার দেশ অনলাইন

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থার মধ্যেও নিজের আদর্শে অটল রয়েছেন। সম্প্রতি তার দুই ছেলে সুলাইমান ইমরান ও কাসিম খানের সঙ্গে কথা বলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন। সেখানে ইমরানের বর্তমান অবস্থা ও তার হার না মানা মানসিকতার কথা তুলে ধরেন তার দুই ছেলে। তারা জানান, আপস করবেন না ইমরান খান। প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করবেন।

ইমরান পুত্রদ্বয়ের সঙ্গে কথা বলে ব্রিটিশ পত্রিকা ‘দ্য টাইমস’-এর একটি কলামে এসব বিষয়ে লেখেন আথারটন। চলতি বছরের জানুয়ারির পর গত শনিবার প্রথমবার টেলিফোনে বাবার সঙ্গে কথা বলার সুযোগ পান তার দুই ছেলে। ৭৩ বছর বয়সী ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গেছে। তবে ২৮ মিনিটের ফোনালাপে এই শারীরিক কষ্টকে তিনি নাকি হেসেই উড়িয়ে দিচ্ছেন। ছোট ছেলে কাসিম বলেন, ‘কর্তৃপক্ষ সেলে বিদ্যুৎ বন্ধ রাখা বা বই পড়তে না দেয়ার মতো কৌশল নিলেও, এগুলো বাবাকে আরো আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে। তিনি এখন নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখছেন।

বড় ছেলে সুলাইমান বাবার আপসহীন মনোভাবের কথা উল্লেখ করে বলেন, তিনি প্রকাশ্যেই বলেছেন যে, নিজের নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরে যেতেও রাজি। ছোটবেলায় চাইতাম তিনি রাজনীতি ছেড়ে ক্রিকেট বিশ্লেষক হোন। তবে এখন বুঝি, বড় কোনো ঝুঁকি বা প্রভাব রাখা ছাড়া তিনি সুখী হতে পারতেন না।

ছেলেরা আরো জানান যে, নিজের কষ্টের চেয়ে স্ত্রী বুশরা বিবির কারাবাস নিয়ে ইমরান বেশি চিন্তিত। ইমরান তার ছেলেদের বলেন ‘কর্তৃপক্ষ জানে যে, তারা আমাকে ভাঙতে পারবে না, আমি সবকিছু সামলাতে পারি। তবে যখন পরিবারের ওপর আঘাত আসে, তখন এটি কঠিন হয়ে পড়ে।’

হামলা-সমঝোতা ব্যর্থ, ইরান নিয়ে ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কী

ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘আসক্তি তৈরির ছক’ পাল্টানোর নির্দেশ ইইউর, না হলে জরিমানা

ইরানের কাছ থেকে হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব

কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা

হরমুজ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাগচি

কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ফ্রান্সে গ্রেপ্তার

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

চীনের মেগা বাঁধ প্রকল্প: পরিবেশগত ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

ফিলিপাইনে টাইফুন বাভির কারণে ভূমিধস, প্রাণহানি ১৫