হোম > বিশ্ব

মিশরকে ৩৫০০ বছরের পুরোনো ভাস্কর্য ফেরত দিল নেদারল্যান্ডস

আমার দেশ অনলাইন

মিশরকে ৩ হাজার ৫০০ বছরের পুরোনো একটি ভাস্কর্য ফেরত দিয়েছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার দেশটির সংস্কৃতিমন্ত্রী গোক মুস নেদারল্যান্ডসে মিশরীয় রাষ্ট্রদূত ইমাদ হাননার হাতে ভাস্কর্যটি তুলে দেন।

এর আগে ২০২২ সালে মাসট্রিক্সটের এক মেলায় ভাস্কর্যটি প্রদর্শন করা হয়। ধারণা করা হয়, ২০১১ সালে আরব বসন্তের সময় অস্থিরতার সুযোগে এই ভাস্কর্য গোপনে মিশরের বাইরে পাচার হয়ে যায়। ভাস্কর্যটি দক্ষিণ মিশরের লুক্সর থেকে উদঘাটন করা হয়। ধারণা করা হয়, ফারাও তৃতীয় টুটমসের শাসনামলের এক জ্যেষ্ঠ রাষ্ট্রীয় কর্মকর্তার ভাস্কর্য এটি।

২০২২ সালে মাসট্রিক্সটের মেলা থেকে ভাস্কর্যটি জব্দ করে নেদারল্যান্ডস পুলিশ। পরে পুলিশ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ তদন্তে এটি মিসর থেকে লুট করে আনা হয় বলে প্রমাণ পাওয়া যায়।

গোক মুস বলেন, ‘আমাদের নীতি হলো যা আমাদের নয়, তা ন্যায্য প্রাপককে ফিরিয়ে দেওয়া।’

অন্যদিকে ইমাদ হাননা বলেন, ‘পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা, দিন শেষে যখন মিশরে পর্যটকেরা আসবেন, এটি প্রকৃতই পার্থক্য তৈরি করবে।’

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি