হোম > বিশ্ব

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হয়েছেন। শনিবার দু’টি আলাদা হামলায় তারা মারা যান। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বাদার এলাকায় সেনাবাহিনীর গাড়ি বহরে গুলি চালায় সন্ত্রাসীরা।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় ১২ সেনা নিহত হন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান ১৩ জন সন্ত্রাসী। এছাড়া আরো চারজন আহত হয়।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। সেনাদের কাছ থেকে অস্ত্র এবং ড্রোন দখল করার দাবিও করেছে তারা।

এছাড়া লোয়ার দির এলাকায় জঙ্গি আস্তানায় বন্দুকযুদ্ধে সাত সেনা নিহত হন। এসময় ১০ জন সন্ত্রাসীও নিহত হন।

এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। সন্ত্রাস দমনে কোনো আপস করা হবে না বলেও জানান জানান তিনি। পাক প্রধানমন্ত্র্রী আরো বলেন, সন্ত্রাসবাদ নিয়ে কোনো ধরনের রাজনীতি বা বিভ্রান্তিকর প্রচারণা পাকিস্তান মেনে নেবে না।

আরএ

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ