হোম > বিশ্ব

ইরানি হামলার নিন্দা জানাল কুয়েত

আমার দেশ অনলাইন

ইরানের হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ‘আগ্রাসন’ কুয়েতের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ‘এ ধরনের হামলা উত্তেজনা প্রশমনে চলমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টাকে দুর্বল করে। সেই সঙ্গে এই প্রচেষ্টার সমর্থনকারী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’

এতে আরো বলা হয়, কুয়েত তার সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং তার জনগণ ও ভূখণ্ডের বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কথা উল্লেখ করে ইরানের উপকূলীয় অঞ্চলে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেহরান।

সূত্র: আলজাজিরা

আরএ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি