হোম > বিশ্ব

রাশিয়ার নেতৃত্বে বাংলাদেশ-ভারতসহ ৬ দেশের সামরিক মহড়া

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশে-ভারতসহ ছয়টি দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে। খবর আল জাজিরার

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা পাঁচ দিনের সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য সশস্ত্র বাহিনীর ৬৫ জন সদস্যকে পাঠিয়েছে। এই মহড়া যৌথভাবে পরিচালনা করছে রাশিয়া ও বেলারুশ। মহড়ায় ভারতীয় সেনাদের এই অংশগ্রহণ মস্কো-নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করছে।

এই মহড়ায় অংশ নিয়েছেন মোট এক লাখ সেনা। এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। এমন সময় এই মসড়া হচ্ছে যখন ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা বেড়েছে।

সামরিক পোশাক পড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত পর্যায় পরিচালনা করছি।’

ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভারতই একমাত্র বিদেশী শক্তি নয়, ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) এবং মালির ‘টাস্ক ফোর্স ও সামরিক দল’ এতে যোগ দিয়েছে।

তবে মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। কুমাওন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নেতৃত্বে ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নেয়। এতে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ায় এমন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন।

আরএ

শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি