হোম > বিশ্ব

স্প্যানিশ শহরে মুসলিমদের উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

স্পেন সরকার মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে মুসলিম ধর্মীয় উৎসব সীমিত করার সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শহরের পৌর পরিষদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করে ক্রীড়া কেন্দ্রে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মূলত মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরসহ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়। প্রস্তাবটি কট্টর-ডানপন্থী ‘ভক্স’ দল ও রক্ষণশীল ‘পপুলার পার্টি’র সমর্থনে পাস হয়। এমনকি বাজেট অনুমোদনের বিনিময় হিসেবেও এই প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্পেনের অন্তর্ভুক্তি ও অভিবাসন প্রতিমন্ত্রী এলমা স্যানেজ প্রস্তাবটিকে ‘বর্ণবাদী’ উল্লেখ করে বলেন, এটি সংবিধানবিরোধী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। ফলে কেন্দ্রীয় সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়।

প্রায় ২৭ হাজার জনসংখ্যার জুমিলা শহরে মুসলিমরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া কেন্দ্রে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মুসলিম সম্প্রদায় ছাড়াও ক্যাথলিক চার্চও অবস্থান নেয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

মসজিদে জরিমানা, বাড়িঘর উচ্ছেদ—ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা

ইতালিতে বিক্ষোভের আগুন, আহত ১৪১ পুলিশ

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ