হোম > বিশ্ব

ইরানে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় নিহত ৬

আমার দেশ অনলাইন

ইরানের কোম শহরে তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। কোমের ডেপুটি গভর্নর ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, আহতের সংখ্যা এখনো জানা যায়নি।

এছাড়া ইরানের উরমিয়ায় আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় চারটি আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছেন।

এদিকে, ইরানকে আলোচনায় ফিরতে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!

সূত্র: আল জাজিরা

ফেসবুক ও ইনস্টাগ্রামকে ‘আসক্তি তৈরির ছক’ পাল্টানোর নির্দেশ ইইউর, না হলে জরিমানা

ইরানের কাছ থেকে হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব

কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা

হরমুজ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাগচি

কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ফ্রান্সে গ্রেপ্তার

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

চীনের মেগা বাঁধ প্রকল্প: পরিবেশগত ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

ফিলিপাইনে টাইফুন বাভির কারণে ভূমিধস, প্রাণহানি ১৫

আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী