হোম > বিশ্ব

পাক প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন আসিম মুনির

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ছবি: জিও নিউজ

ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আনুষ্ঠানিক অনুমোদনের জন্য সারসংক্ষেপটি প্রেসিডেন্টের বাসভবনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিল্ড মার্শাল আসিম মুনির সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান—উভয় পদেই দ্বৈত দায়িত্ব পালন করবেন, যা পাকিস্তানের সামরিক কাঠামোর ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা।

পাঁচ বছরের জন্য আসিম মুনিরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান হবেন।

এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ দুই বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছেন। ২০২৬ সালের মার্চ মাসে তার বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিতকরণ কার্যকর হবে।

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে—শুভেন্দুর হুঁশিয়ারি

বাড়ির স্বপ্ন বাদ দিয়ে কেন শেয়ারবাজারে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের জেন-জি’রা

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাণিজ্য আলোচনা ব্যর্থ

ছয় মাসের মধ্যে অমুসলিম বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

২০২৫ সালে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি মার্কিন সেনা

ঝুঁকি সত্ত্বেও বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াল কানাডা

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

গাজায় সাড়ে ৩ লাখেরও বেশি রোগীর তীব্র ওষুধ সংকট

ইমরান খানকে কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে, বোনের অভিযোগ