হোম > বিশ্ব

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানীর

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানী বলেছেন, মেয়র নির্বাচিত হলে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। শনিবার নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

মামদানী জানান, তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখা মাত্রই পুলিশকে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও, মামদানী এ গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করাবেন বলে নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্তৃত্ব না মানলেও, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নেতানিয়াহুকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

এর আগে, গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, নিউইয়র্ক ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে তা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু