হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক হচ্ছে না, নিশ্চিত করল সুইজারল্যান্ড

আমার দেশ অনলাইন

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত বৈঠকটি আর অনুষ্ঠিত হচ্ছে না। সুইজারল্যান্ডের বার্গেনস্টক পর্বতশৃঙ্গের রিসোর্টে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন।

এই বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল।

তবে আলোচনার পরিকল্পনা এখনো চূড়ান্ত না হওয়ায় সফর ও বৈঠক—দুটিই আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলো পরে নতুন তথ্য জানাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ