হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা জর্ডান-পাকিস্তানের

জর্ডান-পাকিস্তানের য

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোন পরিকল্পনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় নেতা যুদ্ধ পরবর্তী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি নিয়ে যেকোনো পদক্ষেপের বিষয়ে কোনো ছাড় না দেয়ার বিষয়ে একমত হয়েছেন।’

দুই নেতা গাজা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশের মধ্যে সমন্বয় বাড়াতে সম্মত হয়েছেন। এরমধ্যে রয়েছে গাজায় একটি নতুন শাসন কাঠামো প্রণয়ন এবং ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত উপত্যকার পুনর্গঠন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।

পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির