হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগরে তিনটি জাহাজে মার্কিন হামলা, নিহত ৮

আতিকুর রহমান নগরী

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন তিনটি জাহাজে চালানো মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে এসব হামলায় এখন পর্যন্ত ৯০ জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারে জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে মোট আটজন পুরুষ “নার্কো-সন্ত্রাসী” নিহত হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হন।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা