হোম > বিশ্ব

যে কারণে বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলা করতে চান মেলানিয়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। হান্টার বাইডেনের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের মন্তব্য থেকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে, যৌন পাচারকারী জেফ্রি এপস্টেইন মেলানিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মেলানিয়ার পক্ষের আইনজীবী এই মন্তব্যকে ‘মিথ্যা, মানহানিকর এবং অত্যন্ত কুরুচিপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। আইনজীবী হান্টারকে মন্তব্য প্রত্যাহার করতে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। যদি তিনি তা না করেন, তবে মেলানিয়া ট্রাম্প ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করবেন।

হান্টার বাইডেন তার মন্তব্যে উল্লেখ করেন যে, মেলানিয়াকে এপস্টেইন ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়েছিলেন এবং এই তথ্যের উৎস হিসেবে তিনি লেখক মাইকেল ওল্ফের উদ্ধৃতি ব্যবহার করেছেন। মাইকেল ওল্ফকে ট্রাম্প ‘তৃতীয় শ্রেণির সাংবাদিক’ বলে অভিহিত করেছেন।

মামলার প্রসঙ্গে হান্টার বাইডেন বলেন "আমি মনে করি না যে মামলার এই হুমকিগুলি পরিকল্পিত বিভ্রান্তি ছাড়া অন্য কিছু যোগ করে।

মেলানিয়া এবং ডোনাল্ড ট্রাম্প পূর্বে জানিয়েছিলেন যে, তারা ১৯৯৮ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে মডেলিং এজেন্ট পাওলো জাম্পোলির মাধ্যমে পরিচিত হন।

হান্টার বাইডেনের মন্তব্য এই প্রেক্ষাপটে মেলানিয়ার সম্মানহানির অভিযোগ তৈরি করেছে এবং আইনি পদক্ষেপের পথ খুলেছে। মামলার এই হুমকি মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প