হোম > বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি তদারকিতে ইসরাইল মনোনীত দূত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

গাজায় যুদ্ধবিরতি তদারকির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি বোর্ডে জাতিসংঘের একজন সাবেক মধ্যপ্রাচ্য দূতকে মনোনীত করা হয়েছে। বুলগেরীয় কূটনীতিক নিকোলে ম্লাদেনভকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম হুররিয়েত ডেইলি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেরুজালেমে ম্লাদেনভের সঙ্গে সাক্ষাতের পর নেতানিয়াহু তাকে বোর্ডের মনোনীত মহাপরিচালক হিসেবে উল্লেখ করেন। এই বোর্ড গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ও তুলনামূলকভাবে জটিল ধাপ বাস্তবায়ন তদারকির জন্য গঠন করা হয়েছে।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ম্লাদেনভকেই বোর্ডের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প নিজে বোর্ডের প্রধান হিসেবে থাকবেন বলে জানা গেছে এবং আগামী সপ্তাহে আরো কিছু নিয়োগ আসতে পারে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, এই বোর্ড একটি নতুন টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার গঠন, হামাসের নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে।

নিকোলে ম্লাদেনভ এর আগে বুলগেরিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি দূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই সময় ইসরাইল ও হামাসের মধ্যে উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা রাখেন।

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’