হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিলো হামাস

আতিকুর রহমান নগরী

হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসানে ইসরাইলি বন্দিমুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ‘শুধু একটি ধারণা, প্রকৃত প্রস্তাব নয়’। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের।

আল জাজিরা-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে হামদান বলেন, হামাস কেবল ইতিবাচক কথাবার্তা নয়, বরং যুদ্ধ বন্ধ ও ইসরাইলি সেনা প্রত্যাহারের জন্য স্পষ্ট রাজনৈতিক প্রস্তাব ও বাস্তব পদক্ষেপ দেখতে চায়।

তিনি বলেন, ‘যেকোনো প্রস্তাব যদি ফিলিস্তিনিদের দাবিগুলো মেটাতে পারে এবং তা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়, হামাস তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’

হামদান জানান, হামাস ইতিমধ্যে একটি বিস্তৃত যুদ্ধ সমাপ্তি চুক্তি পেশ করেছে, যাতে গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিমুক্তি, অবরোধ প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া ও পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি ট্রাম্পকে আহ্বান জানান, যেন তিনি ইসরাইল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেন, যিনি পূর্ববর্তী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিগুলো (২০২৩ সালের নভেম্বরে ও ২০২৫ সালের জানুয়ারিতে) প্রত্যাখ্যান করেছিলেন।

হামদান আরও বলেন, আন্তর্জাতিক জনমত এখন ইসরাইলের ওপরও চাপ সৃষ্টি করছে । তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে চূর্ণ করা অসম্ভব। তারা কখনই আত্মসমর্পণের পতাকা উত্তোলন করবে না।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স