হোম > বিশ্ব

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি ইরানের

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু

ইরানে হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলকে যদি জবাবদিহির আওতায় আনা না হয়, তাহলে মধ্যপ্রাচকে এর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেছেন, শুধু মধ্যপ্রাচ্যই নয়, এর বাইরের এলাকাকেও এর পরিণতি ভোগ করতে হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলনে এক বক্তব্যে আরাগচি বলেছেন, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ এর সম্পূর্ণ লঙ্ঘন। ওই প্রস্তাবে ২০১৫ সালে সর্বসম্মতিক্রমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করা হয়েছিল।

রোববার ব্রাজিল সম্মেলনে ইরানকে সমর্থন জানায় ব্রিকসভুক্ত দেশগুলো। সম্মেলনে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানো হয়। ১১-জাতির সংস্থা বলছে, ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা বলেন, ‘আমরা বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক স্থাপনাগুলো ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

আরাগচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরাইলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না।

ব্রিকসে ইরানের প্রতি সমর্থন তেহরানের জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ১৩ ‍জুন ইরানের সামরিক, পরমাণু এবং বেসামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরাইল। এতে কমপক্ষে ৯২৩ জন ইরানি নিহত হন।

তেহরানও ইসরাইলে পাল্টা হামলা চালায়। এতে ইসরাইলে কমপক্ষে ২৯ জন নিহত হয়। আহত হয় আরো তিন হাজার ৪০০ জন।

এরপর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়।

আরএ

‘ইরান-চীন তেল বাণিজ্যে’ নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অর্থনৈতিক বয়কট কর্মসূচি

যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়

লেবাননের প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধে ড্রোন-বিমান ও রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারাল যুক্তরাষ্ট্র

মমতাকে সরাতে মোদি-শাহের নজিরবিহীন নির্বাচন