হোম > বিশ্ব

গাজার উদ্দেশে নতুন ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা

আমার দেশ অনলাইন

যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে নতুন করে ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকেরা জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় মিশন’ পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। তারা জানিয়েছেন, ‘স্থলবাহিনীর পাশাপাশি ১০০ নৌযান পাঠানো হবে।’

গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলাসহ এই নৌবহরের সাবেক অংশগ্রহণকারীরা নতুন মিশনটির ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন।

পোস্টটিতে বলা হয়েছে, এতে ‘১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা থাকবেন, যারা সবাই গাজার ওপর ইসরাইলের অবৈধ অবরোধ এবং একে সম্ভব করে তোলা সহযোগিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ’।

এতে আরো বলা হয়, সমুদ্রযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সাধারণ নিবন্ধনের সময়সীমা ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আয়োজকেরা জানান, ‘গাজার ফিলিস্তিনিরা আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে অনুরোধ করেছেন, তাই আমরা সাড়া দিয়েছি এবং জেগে উঠেছি।’

এতে আরো বলা হয়, ‘একসঙ্গে অন্যায়-অবিচার মোকাবিলার এবং ইতিহাস গড়ার শক্তি আমাদের আছে।’

সূত্র: আল জাজিরা

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র